“শিক্ষা হচ্ছে পরশপাথর— যে এর সংস্পর্শে আসে, সেই সোনা হয়ে যায়।”
সোনার মানুষ, আলোকিত মানুষ, এবং ভালো মানুষ তৈরির মহৎ লক্ষ্যকে সামনে রেখে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা ল্যাবরেটরি স্কুল।.....
“শিক্ষা হচ্ছে পরশপাথর— যে এর সংস্পর্শে আসে, সেই সোনা হয়ে যায়।”
সোনার মানুষ, আলোকিত মানুষ, এবং ভালো মানুষ তৈরির মহৎ লক্ষ্যকে সামনে রেখে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা ল্যাবরেটরি স্কুল।
প্রতিটি শিশুই জন্ম নেয় অফুরন্ত সম্ভাবনা নিয়ে। সেই সম্ভাবনাকে বিকশিত করতে প্রয়োজন সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা। ইংরেজ কবি জন মিল্টন শিক্ষা সম্পর্কে বলেছেন—
“Education is the harmonious development of body, mind and soul.”
অর্থাৎ, দেহ, মন ও আত্মার সমন্বিত বিকাশই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য।
শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক উন্নতির মাধ্যমে একজন মানুষ অর্জন করতে পারে সম্পূর্ণ ব্যক্তিত্ব বা টোটাল ফিটনেস। সেই পূর্ণাঙ্গ ও যোগ্য মানুষ তৈরির দায়িত্ব দৃঢ়ভাবে পালন করছে ঢাকা ল্যাবরেটরি স্কুল। এখানে আমরা এমন মানুষ গড়ে তুলতে সচেষ্ট, যারা জীবনের সকল প্রত্যাশা পূরণের পাশাপাশি সৃষ্টির সেবায় নিজেকে উৎসর্গ করে একজন সফল, সুখী ও সার্থক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তখন জীবন হবে সত্যিই ধন্য ও অনন্য।
সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের কারিকুলাম (পাঠ্যক্রম) সাজিয়েছি। এখানে হার্ড স্কিল উন্নয়নের পাশাপাশি সফট স্কিল বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলে আমাদের শিক্ষার্থীরা যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব প্রতিযোগিতায় হয়ে উঠছে অগ্রগামী।
ভাষাগত দক্ষতা ও বিষয়ভিত্তিক প্রায়োগিক জ্ঞান অর্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে আমরা গড়ে তুলতে চাই নৈতিকতায় দৃঢ়, মানবিকতায় সমৃদ্ধ, চিন্তায় উচ্চ এবং বিশ্বাসে অটল একজন মানুষ হিসেবে।
আমাদের লক্ষ্য—
প্রত্যেক শিক্ষার্থী হবে মেধাবী, সৃজনশীল, চৌকস ও আদর্শবান।
ঢাকা ল্যাবরেটরি স্কুল একটি আদর্শ শিক্ষালয়—
শিশুদের উপযোগী শিশুস্বর্গ,
যেখানে গড়ে ওঠে মহৎ মানুষ,
গঠিত হয় মহান জীবন।.....